মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

নিয়ামতপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারি, নিহত ১

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৪৫ Time View

এস এম রকিবুল হাসান,
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে কফিজ উদ্দিন(৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মারামারির ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এ ঘটনায় কফিজ উদ্দিনের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মঙ্গলবার (১০মার্চ) সন্ধ্যার আগে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় গ্রামে এ ঘটনা ঘটে। রাত দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় কফিজ উদ্দিন রাজশাহী মেডিকেলে মারা যান।

পুলিশ সূত্রে জানা গেছে, বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় এলাকায় কফিজ উদ্দিনের জমি নিয়ে নইমুদ্দিনের সঙ্গে বিরোধ চলে আসছিল। গতকাল নইমুদ্দিন ওই জমি সংলগ্ন এলাকায় লাগানো আলু জমি থেকে তোলার সুবিধার্থে ভটভটি চলার রাস্তা করার জন্য কফিজ উদ্দিনের জমি কেটে রাস্তা বের করে। বিষয়টি জানতে পেরে কফিজ উদ্দিন বাধা দিতে গেলে নইমুদ্দিনের নির্দেশে রকি নামের আরেক ব্যক্তি কফিজ উদ্দিনের পিঠে উপর্যুপরি চুরিকাঘাত করে।

তার ডাক চিৎকারে চাচাতো ভাই ফয়েজ উদ্দিন তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করে জখম করে। তাদের চিৎকারে আত্মীয় স্বজনরা ছুটে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল পাঠান। পরে সেখানেই ওই রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102