বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন

মেয়েটা এখনও ঘরে ফেরেনি

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ Time View

————————————-
মহম্মদ মফিজুল ইসলাম

ঘরে ফেরেনি মেয়েটা।
গোটা রাত কেটে গেছে।
ভোরের আবছা আলোয়
মা রয়েছেন আঁচল পেতে।
সকালের আকাশে কালো মেঘ জমেছে।
বজ্রপাতের শব্দ হচ্ছে কড়্ কড়্ করে।
বাড়িটা এখনও শুনশান।
ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে।
ভিজে যাচ্ছে ভাঙা ঘর, বারান্দা।
চোখের জল মিশে যাচ্ছে বৃষ্টির জলের সাথে।
মেয়েটা এখনও ঘরে ফেরেনি।
মসজিদে মাগরীবের আজান হল,
মন্দিরে শঙ্খ ধ্বনিও বেজে উঠল।
মেয়েটা এখনও ঘরে ফেরেনি।
বাড়ির পাশের রাস্তায় সাইরেন বাজিয়ে
ছুটে এল পুলিশের গাড়ি।
নামিয়ে আনা হল সাড়ে তিন হাত সাদা কাফনে জড়ানো ফুটফুটে মেয়েটির লাশ।
গোটা সাদা কাফনে ছোপ ছোপ লাল রক্ত।
কেন বেঁচে ফেরেনি মেয়েটা, বলা খুব শক্ত?

======================

======================

পূর্ণাঙ্গ ঠিকানা / যোগাযোগ
——-‐—————————————
নাম : মহম্মদ মফিজুল ইসলাম
পিতা: মৃত আব্দুল মালেক মোল্লা
গ্রাম : মাছিভাঙা
পোস্ট অফিস : মাছিভাঙা
থানা : পোলেরহাট ( পূর্বতন কাশিপুর )
ভায়া : রাজারহাট
জেলা : দক্ষিণ ২৪ পরগনা
পিন নম্বর : 700135

হোয়াটস অ্যাপ নম্বর : 9609423751
e-mail : mofizult4@gmail• com

=====================
======================

======================

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102