বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

“নারী ও শিশু নির্যাতন” মামলা থেকে রেহাই পেতে বাদী ও সাক্ষীদের মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১২১ Time View

বেলাল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলার পশ্চিম কুজাইল নয়া পাড়া গ্রামে “নারী ও শিশু” নির্যাতন মামলা থেকে রেহাই পেতে বাদী ও সাক্ষীদের বিভিন্ন ভাবে হুমকি, ধামকি, দিয়ে আসছে।

মামলার আসামি জুয়েল এর ভগ্নিপতি আজিজুল হক লেপু।
গত ১০/ ৩/২০২৫ ইং সকালে তার পুকুরে কিছু মাছ মরে যায়। আর এ মাছ মারা যাবার পর থেকে আমি তাজমহল হোসাইন, সহ “নারী ও শিশু” নির্যাতন মামলা বাদী এবং স্বাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল যে তোমরা পুকুরে বিষ দিয়েছো। এ ছাড়া পূর্বের ধর্ষণ চেষ্টা মামলায় সাক্ষি না দেওয়া ও মোটা অংকের টাকা দেওয়ার প্রস্তাব রাখেন লেপু। যা অমান্য করলে পুকুরে বিষ প্রয়োগ এর দায়ে থানায় মামলা দেওয়ার হুমকি প্রদান করেন।

থানা সূত্রে জানা গেছে গত ১১/৩/২০২৫ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তাজমহল হোসাইন, তাকে সহ “নারী ও শিশু” নির্যাতন মামলার বাদী ও সাক্ষীদের অতর্কিত ভাষায় গালিগালাজ করতে থাকে এবং আমাদের নামে বিষ প্রয়োগে মাছ নিধন এর মামলা দিবেন বলে অনেকের মূখে শুনতে পেলাম।
নিরুপায় হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করলাম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরে কিছু মাছ মরে ভাসতে থাকে। ওই গ্রামের জনসাধারণের কাছ থেকে জানা গেছে, পুকুরে ছোট মাছ রেখে বড় করে অন্য পুকুরে ছাড়েন। আবার অনেকে বলছেন, ছোট যায়গায় বেশি মাছ রাখলে মাছ মরার সম্ভাবনা থাকে।

পার্শ্ববর্তী এক মহিলা বলেন, পুকুরে মাছ বেশি থাকায় কিছু মাছ মরতে থাকে। অনেক দিন থেকেই দুই চারটা মাছ মরে ছোট বাচ্চারা পুকুরে নেমে তুলে নিয়ে যায়।

কালাই উপজেলা মৎস্য অফিসার তৌহিদা মোহতামিম বলেন, একটি সংবাদের ভিত্তিতে আমরা ঘটনা স্থলে গিয়ে দেখতে পেলাম পানির অক্সিজেন তাপমাত্রা সব স্বাভাবিক রয়েছে বিষ প্রয়োগের কোন আলামত নেই।

কালাই থানার অফিসার ইনচার্জ বিশেষ কাজে ঢাকায় থাকার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। থানায় অভিযোগের বিষয়ে তদন্ত অফিসার কামাল হোসেন বলেন, পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের কোন অভিযোগ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102