বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাবনার সাঁথিয়ায় সিএনজি নছিমন মুখোমুখি সংঘর্ষে বাবা- ছেলে নিহত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১২২ Time View

শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:

পাবনরার সাঁথিয়ায় সিএনজি নছিমন মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির আরও ৩ যাত্রী। শুক্রবার দুপুর আড়াইটার দিকে মাধপুর -সাঁথিয়া সড়কের হাটবাড়িয়া মোল্লা পাড়া নামক স্থানে। নিহত আজিজল ও তার ৭ বছরের ছেলে লাম আটঘরিয়া উপজেলার লক্ষিপুর ইউনিয়নের কৈজুরি গ্রামে বাড়ি।

পারিবারিক ও প্রত্যক্ষদশী সুত্রে জানা গেছে. দুপুর আড়াইটার দিকে আজিজল ও তার ছেলে সাঁথিয়া থেকে সিএনজি করে মাধপুর যাচ্ছিল। পথিমধ্যে সিএনজিটি হাটবাড়ীয়া মোল্লাপাড়া নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে একটি নছিমন এসে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫জন যাত্রি  আহত। স্থানীয়রা অবচেতন অবস্থায় তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে আজিজল ও তার ৭বছরের ছেলে লাম মারা যায়। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের অবতরন হয়।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নসিমনটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102