বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দা ঐতিহ্যবাহী কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

Coder Boss
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১১৬ Time View

মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন
জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শনে এসেছেন চীনা প্রতিনিধি দল। সরকারি সফরে আসা চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শন করেছেন। শনিবার বিকাল ৩টার দিকে ৫ সদস্যের প্রতিনিধি দলটি কুসুম্বা মসজিদসহ দিঘি ও এর আশপাশের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন চীনের সংস্কৃতি ও পর্যটন উপমন্ত্রী মি. লি কুন।

এ দলের অন্য সদস্যরা হলেন, চীনের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের মহাপরিচালক ঝাং জুনফেং, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের মহাপরিচালক ওয়েন দায়ান, চাইনিজ একাডেমি অব কালচারাল হেরিটেজের সভাপতি লিং মিং, প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্রের মহাপরিচালক ট্যাং উই ও জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের সাধারণ কর্মকর্তা লিউ ঝুকুন।

এসময় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল আজিজ, প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান, পাহাড়পুর বৌদ্ধ বিহারের সহকারী কাস্টোডিয়ান ফজলুল করিম, পুঠিয়া রাজবাড়ি জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান হাফিজুর রহমান, নওগাঁ সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহা. আনোয়ারুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান বলেন, সরকারি সফরে আসা চীনের প্রতিনিধি দলটি কুসুস্বা মসজিদ পরিদর্শনের আগে পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। পরে রাজশাহী পদ্মারপাড় পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102