বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন

কবিতা: আমার মরণকালে – কলমে: রকিবুল ইসলাম

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ Time View

আমার মরণকালে!
থাকে যেন সে ক্ষণিকের তরে,
একান্তই আমার হয়ে।
আমার মরণকালে!
দেখতে পাই যেন তার সেই মায়া ভরা মুখ,
একটুখানি মোর নয়ন ভরে।
আমার মরণকালে!
বিদায় যেন হয় মোর তার গাত্রের বস্ত্র জড়িয়ে,
তার গায়ের গন্ধ মেখে।
আমার মরণকালে!
সুরমা পরা তার চোখের জলে
ধৌত করে দিও মোর অঙ্গখানি
অতি আদরে,অতীব সযতনে।
আমার মরণকালে!
তার কান্নার সংগীত স্বর্গীয় সুর হয়ে
যেন বাজে আমার কানে।
আমার মরণকালে!
আপ্লুত হব আমি তার সমধূর সুরের
সেই ঝংকার শুনে।
আমার মরণকালে!
বুলিয়ে দেয় যেন সে তার মেহেদীরাঙা হাত
মোর অবয়বে আলতো করে।
ধণ্য হব আমি চির আরাধ্য
তার ভালোবাসার পরশ পেয়ে।
আমার মরণ কালে!
মানবো না আর কোন বাঁধা,
ছিন্ন করে সব পিছুটান চলে যাব ওপারে শান্তিময় ধরণীর সকল ক্রীড়ার যবনিকাপাত ঘটিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102