শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন রায়গঞ্জের কৃষকেরা

Coder Boss
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৭৫ Time View

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কৃষকেরা এবার ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন। উতপাদন খরচ কম, দাম ভালো ও চাহিদা বেশি থাকায় দিন দিন ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। উপজেলার কৃষকেরা এখন ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন। উপজেলার নিমগাছি, সোনাখারা, ধূপিল, ভুঁইয়া গাতী, ব্রম্যগাছা, ধানঘরা, নলকা ও পাঙ্গাসী সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মাঠকে মাঠ ভুট্টার আবাদ। এদিকে উপজেলার শ্রীদাসগাতী গ্রামের মোঃ আনোয়ার হোসেন, চানমোহাম্মাদ, মন্টু সরকার ও মোহাম্মাদ আলী জিন্নাহ জানান, এবার তারা কয়েক বিঘা জমিতে ভুট্টার চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও ভুট্টার বাম্পার ফলন হবে বলে জানান উপজেলার আরেক কৃষক মোঃ আলি মুদ্দিন। উপজেলার কাঁঠাল পচা, নাড়ুয়া, বেংনায়, তেঘুরি, মথুরাপুর, বোয়ালিয়ারচর, এরান্দহ সহ বিভিন্ন এলাকায় এখন আগের চেয়ে ভুট্টার আবাদ বেশি হচ্ছে। কাঁঠাল পচা নিচু এলাকা হওয়া সত্তেও এবার ভুট্টার চাষাবাদ করা হয়েছে আগের চেয়ে অনেক বেশি বলে জানান উপজেলার কাঁঠাল পচা গ্রামের আরেক কৃষক মোঃ আব্দুস সাত্তার। গত বছর যেসব জমিতে ধানের আবাদ হতো, সেসব জমিতে এখন দেখা যাচ্ছে ভুট্টার চাষাবাদ। তবে ভুট্টার পাশাপাশি গোমের চষাবাদ করাও দরকার বলে মনে করেন একাধিক ব্যাক্তি। এদিকে আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভুট্টার বাম্পার ফলনের আশা দেখছেন উপজেলার কৃষকেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102