মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

হযরত ইউনুস (আঃ):দোয়া- “দোয়ায়ে ইউনুস দূর করে দুঃখ”

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২১২ Time View

কলমেঃ মোঃ হাসান মাহমুদ (হাসান)

নীনাওয়া নামে ছিল জনপদ
মানুষের মাঝে তথা নানারকম মত,
কওম তার যায় যে বিপথে
ইউনুস নবী ডাকেন তওহিদের সুপথে।

মন কষ্টে নবী তাদের ছাড়িল যখন
আল্লাহর আযাব আসিছে তখন,
বিপদ দেখে সব লোকেতে
তওবা করে তারা খাঁটি দিলেতে।

মাবুদ মাওলা গাফ্‌ফারুর রাহিম
ক্ষমা করেন আল-কারিম,
বিপদ হইতে তারা পায় পরিত্রাণ
ফিরে আসে জাতির ঈমান।

নবী তখন হিজরতে
জাহাজে সাগর পার হতে,
সাগরে মাঝে পারিল ঝড়ে
নবী পরীক্ষাতে পড়ে।

সাগরেতে ফেলে দিলে
তিমি মাছ নেয় গিলে,
মাছের পেটে অন্ধকারে
কাঁদেন তিনি খোদার ধারে।

“তুমি ছাড়া নেই কেহ আর
পবিত্রতা শুধু তোমার,
ভুল যত সব আমার
মাবুদ চাই ক্ষমা তোমার।”

নবীর দোয়ায় মাবুদ তুষ্ট হলেন
আধার থেকে তরে মুক্তি দিলেন,
ক্ষমা করে তাঁরে,ভিড়াইলেন পাড়ে
কাওমের কাছে আসিলেন ফিরে।

শোন, মুমিন! বিপদে পড়িবে যখন
দোয়ায়ে ইউনুস পড়ো তখন,
মাবুদ আল্লাহ করবেন পরিত্রাণ
আল্লাহতায়ালা সবচেয়ে মহান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102