শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

কবিতাঃ রঙিন হোক নতুন প্রজন্মের গল্প

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১২০ Time View

ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ

আমাদের পথ হলো ধুলো মাখা,
তোমাদের রাস্তা হোক ফুলে ঢাকা।
আমাদের রাতে ছিল একলা চাঁদ,
তোমাদের জোছনায় নাচুক রাত।

আমাদের মাঠ ছিল শূন্য, ফাঁকা,
তোমাদের ফসলে সবুজ আঁকা।
আমাদের গানে ছিলো বিরহ,
তোমাদের সুর দিক সুখের দোহ।

আমাদের ঘরে ছিলো না আলো,
তোমাদের বাতিতে স্বপ্ন জ্বালো।
আমাদের আকাশে মেঘের ভিড়,
তোমাদের দিন হোক সুখের নীড়।

আমাদের বাতাস বিষাদে ভরা,
তোমাদের হোক সুগন্ধ ধরা।
আমাদের ব্যথা থাকুক দূরে,
তোমাদের জীবন হাসুক সুরে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102