বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফিলিস্তিনে গণ হত্যা ও ভারতে মুসলিম নিপিড়নের প্রতিবাদে মানববন্ধন ও মিছিল

Coder Boss
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১২৯ Time View

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর গণ হত্যা ও জম্মু-কাশ্মীর, ভারতে মুসলিম নিপিড়ন এবং মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে গালি প্রদানকারী ব্যক্তির শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর তৌহিদী জনতার ব্যানারে সাধারণ মুসল্লীরা বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলার পরিষদ গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা মোখলেছার রহমান, মুফতি মোহাম্মদ আসলামসহ বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামি সংস্কৃতিমনা ব্যক্তিরা।
বক্তারা তাদের বক্তব্যে জাতিসংঘের প্রতি আহ্বান জানান অনতিবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর বর্বর গণহত্যার বন্ধে আহ্বান জানান।

ভারতে মুসলমানদের ওপর অমানবিক নির্যাতনের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় ইসরায়েলের ব্যবহৃত সকল পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102