বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১২৮ Time View

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুস্ঠিত হয়েছে। শনিবার ২২ মার্চ বিকেল ৪ ঘটিকার দিকে পৌর এলাকার দারুল ফাতাহ্ এম.এম মডেল মাদ্রাসা ময়দানে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দারুল ফাতাহ্ এম.এম মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও রায়গঞ্জ পৌর সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জাহিদুল ইসলাম এবং মনিরুল ইসলাম জাফরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাইখ ড.মাওলানা আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মোঃ আলী মর্তুজা, নায়েবে আমির আবুল কালাম বিশ্বাস,উপজেলা সেক্রেটারি ডাঃ এস এম মুনসুর আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: কামরুল ইসলাম,উপজেলা কর্মপরিষদ সদস্য যথাক্রমে আলহাজ্ব খোরশেদ আলম, মাওলানা আব্দুল আলী, জাকারিয়া হোসেন, পৌর আমির আলহাজ্ব হোসেন আলী ছাত্র প্রতিনিধি মুমতাসির মেহেদী, ফয়সাল বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102