বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ওয়ারিয়র্স অফ জুলাই এর উদ্যোগে জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৪৪ Time View

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী:

ওয়ারিয়র্স অফ জুলাই-নীলফামারীর উদ্যোগে নীলফামারী জেলার জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভা, ইফতার মাহফিল ও ঈদ উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওয়ারিয়র্স অফ জুলাই নীলফামারী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক আহত ও শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর(পিপি) মোঃ আসাদুজ্জামান খান রিনো, অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুল রহমান, নীলফামারীর জুলাই শহীদ রুবেলের পিতা, মাতা এবং ওয়ারিয়র্স অফ জুলাই এর কেন্দ্রীয় কমিটির সহ মুখপাত্র মাসুদ রানাসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

উল্লেখ্য শহীদ রুবেলের পরিবারের হাতে বিশেষ আর্থিক প্রণোদনা তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102