শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ কবিতাঃ কেউ হাত বাড়াক শুধু! জগন্নাথপুরের ইসহাকপুরে ‘ত্রিশ ঘর গুষ্টির’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবিতাঃ ফাঁসি– কলমেঃ আহমেদ বিশাল (তিনু)

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৯৯ Time View

পদ্মা নদীর এপার ওপার দুই পারে দুই গাঁও,
চাষ করিতে আইতো এপার বাইয়া নদীত্ নাও।
যুবক চাষা কত্ত যে কাম করে এবার আসি,
সেই গায়ের এক যুবতী কনে হাতে তাহার কলসি।
দুপুর অক্ত হাইটা কনে ক্ষেতে তাহার ছায়া,
হলদে শাড়ি পায়ের নুপুর রূপে আহা কি মায়া।
তাই না দেখে প্রেমের গন্ধে ভরে চাষার মনের হাড়ি,
তার চোখে আর মেলে নাই যে এমন অপরূপ নারী।
সাদা কপালে টিপ যে কনের হাসলেমপরে টোল, দখিনা হাওয়ায় উড়ছে যে তার এলোমেলো সব চুল।
যুবক চাষা বাজায় বাঁশি বাইয়া নদীর পান,
ঘড়ের বেড়াই চুপি দিয়া কনে পাইতা থাকে কান। মনের কথা কইলো চাষা মন বন্ধুরও সনে,
প্রস্তাবখানা গ্রহণ করিয়া শরমে পড়িল কনে।
দুই জনাই যে দুইজনের সনে শুধায় কত কথা, চাষা কাজে হইলে হয়রান বুলাইয়া দেয় মাথা।দিনের পর দিন পার হইয়া যায় কাটে কত মাস,
হঠাৎ কইরা একদিন প্রেমের হইল সর্বনাশ।
আচমকা যে চাষার অজান্তে হইলো কনের বিয়ে, আর আসে না রূপসী কনে নদীত কলসি নিয়ে।
কনে যখন কলসি নিয়ে জলে নামিতো,
নদীর ঢেউয়ের তাল তাহার হাটুৎ লাগিত,
কলসি নিসে আর কেউ আসে না একলাই ভাসে নদী,
খোঁজ মিলে চাষার হইল না যে এই জীবনে তার বিধি।
বাঁশির সুরে আর দেয় না যে কেউ বেড়ার ফাঁকে উঁকি,
কাইন্দা কাইন্দা চোখ মুছে চাষা হইয়া নদীর মুখী!
ভালোবাসা হারাইয়া হাতে দড়ি নিলো চাষী,
পদ্মা পাড়ের সেই জলপাইয়ের ডালে গলায় দিল ফাঁসি!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102