শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ কবিতাঃ কেউ হাত বাড়াক শুধু! জগন্নাথপুরের ইসহাকপুরে ‘ত্রিশ ঘর গুষ্টির’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবিতাঃ স্বাধীনতা= কলমেঃ সাহেলা সার্মিন

Coder Boss
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১০২ Time View

স্বাধীনতা একটি পতাকার নাম
যার জন্য ঝরেছে অজস্র রক্ত ঘাম।
স্বাধীনতা দীর্ঘ দিনের পুঞ্জীভূত ব্যথা
এর জন্য হারিয়েছে ত্রিশ লক্ষ মাথা।
স্বাধীনতা যুবার চোখে একটি স্বপ্ন
ট্রেনিং নিয়েছে দিন-রজনী যার জন্য।
স্বাধীনতা শিশুর চোখে এক ভয়
চোখের সামনে মায়ের লাশ বাড়ি-ঘর হয় ক্ষয়।
স্বাধীনতা বৃদ্ধের কাছে এক ট্রাজেডি
সাক্ষী রয়েছে কতো শত ঘটনাদি!
স্বাধীনতা বীর সেনাদের চোখের ঝিলিক
তাদের অদম্য সাহসে কিছুই ছিলোনা অলিক।
স্বাধীনতা লাখো বীরের ত্যাগের নাম
কতো বেয়নেট গুলি নিষ্ঠুর নির্মমতার নাম!
স্বাধীনতা একটি গণহত্যার নাম
বিশ্বের কোনো দে-শ নয় এর সমান!
স্বাধীনতা একটি গৌরব গাঁথা
৭ কোটি বাঙালি শুনেছিল মুজিবের কথা!
স্বাধীনতা ৭ ই মার্চের ভাষণের আখ্যান
লাখো জনতার কণ্ঠে গেয়ে উঠলো সে গান।
স্বাধীনতা শেখ মুজিবের জেল জুলুম
ফাঁসির মঞ্চে নির্ভীক এক নেতার নাম!
স্বাধীনতা পলাশ রঙে রঞ্জিত
আজ বোনের হাতে মেহেদী অঙ্কিত।
স্বাধীনতা আজ একটি সুখের নাম
অন্তরে রাখবো সদা ত্যাগীদের নাম!
আজ স্বাধীনতা মানে উল্লাস
আমার সোনার বাংলার মধুময় নির্যাস!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102