বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন

নিয়ামতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Coder Boss
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৩৯ Time View

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।
দিবসটির শুরুতেই নিয়ামতপুর হাইস্কুল মাঠে স্হাপিত শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিএনপি ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সাংসদ, নিয়ামতপুর থানা, বিভিন্ন সরকারি, আধা-সরকারী, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ প্রেসক্লাবের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সকাল সাড়ে ৯ টায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ভারপ্রাপ্ত) রেজাউল করিম। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন করেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

কুচকাওয়াজ অনুষ্ঠানের পর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102