শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ কবিতাঃ কেউ হাত বাড়াক শুধু! জগন্নাথপুরের ইসহাকপুরে ‘ত্রিশ ঘর গুষ্টির’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবিতাঃ সেকালের কৃষ্ণ !

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৭৫ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

যখন আমি ছিলাম যৌবন দীপ্ত
রক্ত ছিলো টগবগে লাভার মত তপ্ত,
ছিলাম আমি শত রাধার কৃষ্ণ
পেতে আমায় দর্পহারী, ব্রজবাসী সবাই হতো উষ্ণ!

কেউ ডেকেছে ‘কানাই’ আমায় কেউবা ‘গোপাল সারথি’
এমনি ডেকে কতজনে, ভেবেছে নিজেকে ভাগ্যবতী,
তখন আমি স্বয়ম্বর গেহে
হৃদয় খানির পাতছি বাসর
তাজমহল গড়েছি আমি
উর্মিমালার মহাসাগর !

আজ আমার জীবন সন্ধ্যা তবুও পায় নষ্টালজি
নাই তারা কাঁদছে যারা, বিয়ের পিঁড়ি অশ্রু ভিজি,
আজও তাঁরা করে মনে মুঠোফোনে বেদনা মনে
ছেলেমেয়ে বউদের ভয়ে, কথা বলে সঙ্গোপনে !

আজ-ও পাই প্রেমের প্রস্তাব, অতৃপ্ত শতজনের
এই তো জীবন, তৃপ্ত ক’জন, কে রাখে কার মনের খবর,
কাউকে কখন লাগে ভাল শ’জনে হয়তো একজন
প্রাচীর ঘেরা সবার জীবন, টপকাতে ‘মই’ প্রয়োজন !

কেউ ভাবে কিবা দরকার, এ বয়সে আর ভালোবাসার
নিকষ কালো শ্রাবণ রাতে কেউ টানুক ‘বুকের’ ভিতর,
নরনারীর কারো জীবন, সকাল দুপুর সন্ধ্যা হয় না
‘মনটা’ সেতো বেজায় পাজি, কখন কি সে ধরে বায়না?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102