বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন

এনায়েতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ সামগ্রী, ঢেউটিন ও টিউবওয়েল বিতরণ

Coder Boss
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৫০ Time View

ইছাহাক আলী, এনায়েতপুর সিরাজগঞ্জ

আজ সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার পক্ষ থেকে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী, স্বাস্থ্যসম্মত টয়লেটের উপকরণ, ঢেউটিন, টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ রমজান) সকাল ১০ টার দিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার সহ কারী সেক্রেটারি আঃ হামিদ মিয়ার নিজ বাড়ীতে এসকল সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার মজলিশের শূরা সদস্য ও এনায়েতপুর থানা শাখার আমির ডা. মাওলানা মোঃ সেলিম রেজা, এনায়েতপুর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার সভাপতি ডা. শেখ মোঃ আইয়ুব আলী, সহসভাপতি সোলায়মান হোসেন, জামায়াত নেতা মোঃ আবু বনিক হোসেন, শ্রমিক নেতা আব্দুল হামিদ মিয়া, সাংগঠনিক সদর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ ইদ্রিস আলম ছাত্রশিবিরের এনায়েতপুর থানা সভাপতি মোঃ মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী কাইয়ুম আলী শেখ প্রমুখ।
উক্ত বিতরণ অনুষ্ঠানে এনায়েতপুরের থানা জামায়াতে ইসলামীর আমির ডাঃ মাওলানা মোঃ সেলিম রেজা বলেন রমযান মাসে কিছু উপহার নিয়ে আমরা আমাদের ভাই ও বোন দের বাড়িতে পৌছে দিতে চেয়েছি। কিন্তু আমরা তা করে উঠতে পারিনি। ইনশা আল্লাহ ভবিষ্যতে আমরা আরো বেশি পরিমাণে উপহার সামগ্রী আমাদের ভাই বোনদের বাড়িতে পৌছে দেয়ার চেষ্টা করব।
এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী বলেন আমরা অসহায় মানুষের পাশে যতসামান্য কিছু দিতে পেরেছি, দোয়া করবেন আমরা যাতে আগামীতে আরো বেশি করে দিতে পারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102