মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

কটিয়াদীতে শিশু ধর্ষণ চেষ্টায় এক মুদি দোকানি গ্রেপ্তার

Coder Boss
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৬৫ Time View

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মুদি দোকানিকে গ্রেফতার করা হয়েছে। কটিয়াদী উপজেলার লোহাজুড়ী ইউনিয়নের উত্তর ঝিরার পাড় গ্রামে গতকাল ২৮শে মার্চ এই ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় ভুক্তভোগী মেয়েটির পিতা কটিয়াদী মডেল থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা করে। যার ফলে একই এলাকার মুক্তোর উদ্দিনের ছেলে দোকানদার হাবিব মিয়া (৩৫)কে গ্রেফতার করে মডেল থানা পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায় শিশুটি একই এলাকার মোদি দোকানদার হাবিব মিয়ার দোকানে গতকাল বিস্কুট কিনতে গেলে দোকানদার হাবিব মেয়েটিকে কৌশলে দোকানের ভিতর নিয়ে ধর্ষণের চেষ্টা চালালে, এক পর্যায়ে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং দোকানি হাবিব কে আটক করে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে জনতার হাত থেকে হাবিবকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত ঘটনায় মেয়ের বাবা কটিয়াদী মডেল থানায় একটি মামলা আদায় করলে শিশু ধর্ষণ চেষ্টায় মোদী দোকানি হাবিবকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102