বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

“নিবন্ধ” “অর্ধাঙ্গ-অর্ধাঙ্গিনী”

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৩ Time View

“লেখকঃ নাইমা ইসলাম”

_______কোমল হৃদয়ের কিংবা ভালো মানুষগুলোর জীবনে সঙ্গী কখনো কেবল বন্ধু, দ্বিতীয় সত্তা কিংবা অর্ধাঙ্গ–অর্ধাঙ্গিনী হয়ে আসে না, আসে শাসক হয়েও! সংসার জীবনে যত রকম অশান্তি আছে, তার সব কয়টা এই কোমল হৃদয়ের মানুষগুলোকে ভোগ করতে হয়..!!

_______সঙ্গী হয়েও যখন শাসকের ভূমিকা পালন করে, তখন শোষণ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। সংসার ধর্মে যারা কোমল স্বভাবের, যারা শান্তিপ্রিয়, যারা কেবল ভালোবাসা আর গুরুত্ব পেতে চায়, মূলত তাদের শোষণ করতেই সঙ্গী শাসকের ভূমিকা পালন করে..!!

_______দাম্পত্য জীবন কখনোই শাসন কিংবা শোষণ করে সুখী করা যায় না। সঙ্গীর প্রতি যারা নমনীয় হতে পারে না, যারা সহমর্মিতা দেখাতে পারে না, তারা সংসারে অশান্তি সৃষ্টি করে সঙ্গীকে মানসিক যন্ত্রণা দিতে পারে ঠিকই তবে সঙ্গীর ভালোবাসা অর্জন করতে পারে না..!!

_______পৃথিবীতে যারাই সংসার ধর্মে কেবলই শাসকের ভূমিকা পালন করে, তারা মূলত সংসারটাকে নরকে পরিণত করে! তারা সঙ্গীকে মানসিক যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু দিতে পারে না–কিচ্ছু না..!!

_______আর এই ভুক্তভোগী মানুষগুলো যখন তাদের ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলে, তখন সংসারের প্রতি বিন্দুমাত্র টান তাদের থাকে না আর। সংসার বিমুখ হয়ে তারা নিজের জীবনের স্বাদটাই হারিয়ে ফেলে..!!

________এতকিছু সহ্য করেও যে মানুষটা দিব্যি আপনার সংসার করে যাচ্ছে, সেই মানুষটাকে বুঝতে না পারলে আপনার মতো হতভাগা- হতভাগী আর কে আছে? এমন ভালো মনের মানুষকে মানসিক যন্ত্রণা দিয়ে আপনি পৈশাচিক আনন্দ পাবেন ঠিকই, তবে সে একবার আপনার থেকে মুখ ফিরিয়ে নিলে, আপনি নিশ্চিত ভাবে হেরে যাবেন..!!
সবাইকে ধন্যবাদ..।।

“লেখকঃ নাইমা ইসলাম”
“চট্টগ্রাম,বাংলাদেশ”
“তারিখঃ১৩/০৯/২০২৪ সাল”
“লেখার সময়ঃ বিকাল ৫টা”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102