শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ কবিতাঃ কেউ হাত বাড়াক শুধু! জগন্নাথপুরের ইসহাকপুরে ‘ত্রিশ ঘর গুষ্টির’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ জাবেদুল ইসলাম এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৫৮ Time View

ঈদের পরশ লাগুক সবার

ঈদ মানে হাসি খুশি,
ঈদ হচ্ছে আনন্দ।
ধনী গরিব নয় ভেদাভেদ,
সবার মাঝে অনন্ত।

ঈদ হচ্ছে আমার তোমার,
ঈদ হচ্ছে সবার।
খোকা খুকু ছেলে বুড়ো,
আনন্দ হউক আবার।

ঈদ মানে ময় অহংকার,
নয় তো কারোর গর্ব।
রাজা বাদশাহ ফকির মিসকিন,
ঈদ করে না কভু খর্ব।

ঈদ মানে নয়তো ঘৃণা,
ঈদ ভালোবাসা।
ঈদের পরশ লাগুক সবার,
এই তো মোর আশা।

ফাগুন এসেছে বসন্ত এসেছে

ফাগুন এসেছে বসন্ত এসেছে,
শীত কালের শেষে।
রক্ত লাল কৃষ্ণ চুড়া এবার,
উঠলো ফুটে হেসে।

ভনে বাদারে গাছের ডালে,
কোকিল ডাকে বসে।
কোকিলের ডাক শুনে ঘুঘু,
মনের সুখে নাচে।

ফাগুন এসেছে বসন্ত এসেছে,
আনন্দের ঢেউ বেয়ে।
ফাগুন মাসে বসন্ত এসেছে
ভ্রমরেরাও গান গেয়ে।

ফাগুন এসেছে বসন্ত এসেছে
গোলাপের শুভেচ্ছা নিয়ে।
ফাগুন এসেছে বসন্তের ছোঁয়ায়,
ভালোবাসার পরশ দিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102