শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ কবিতাঃ কেউ হাত বাড়াক শুধু! জগন্নাথপুরের ইসহাকপুরে ‘ত্রিশ ঘর গুষ্টির’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ জাবেদুল ইসলাম এর তিনটি কবিতা

Coder Boss
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৩৪ Time View

ঈদের ঘুরাঘুরি

ঈদ আসলে আনন্দ করি,
করি ঘুরাঘুরি।
বনে বাদারের ঘুরি ফিরি,
ঘুরি মামার বাড়ি।

ঈদ আসলে আনন্দ করি,
উঠে রৈ রৈ।
পাড়ার যত খোকা খুকু,
করি হৈ চৈ।

বাবা মা ভাই বোন নিয়ে,
যাই বেড়াতে দুরে।
ঈদের আনন্দ ভাগাভাগি,
দেব না তো ছুড়ে।

গরীব দুঃখী এতিম অসহায়,
নেব মোদের সাথে।
ঈদ মোবারক ঘুরাঘুরি,
রাখবো তাদের পাশ।

মা মানে

মা মানে হাসির ঝলক,
স্নেহ ভালোবাসা।
মা মানে মমতাময়ী যেন,
সকল সুখের আশা।

মা মানে সংসারের ভার,
থাকে মায়ের কাছে।
মা মানে সকল দায়িত্ত্ব,
তার কাছে আছে।

মা মানে বিপদ আপদ,
ধৈর্য ধারণ করে।
মা মানে ঝর তুফান,
বুকে সাহস ধরে।

মা মানে ভালো চালাক,
মা নয়তো বোকা।
মায়ের শুনলে পরে,
মানুষ হবে খোকা।

নামাজ পড়ি

আজান দিলে মসজিদে যাই,
ও মুসলমান ভাই।
ওযু করে নামাজ পড়ি,
সময় মতন তাই।

কায়মন বাক্যে নামাজ পড়ি,
সত্য পথে সদাই চলি।
মিথ্যা কথা বলি না কভু,
সত্য সঠিক কথা বলি।

কাজের আগে নামাজ পড়ি,
নামাজের পরে কাজ।
সকল কাজের আগে এসে,
নামাজ পড়ি যে আজ।

নামাজ পড়ে দুআ করি,
হে রহিম রহমান।
মোর গুনাহ সব মাফ করে দাও,
তুমি বড়ো মহান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102