শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ কবিতাঃ কেউ হাত বাড়াক শুধু! জগন্নাথপুরের ইসহাকপুরে ‘ত্রিশ ঘর গুষ্টির’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবিতাঃ গোধূলী লগ্নে

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৫২ Time View

কলমেঃ রওশন রোজী

অপূর্ব এক গোধূলী লগ্নে দেখা হয়েছিল
তোমার আমার
মনটা ছিল উদাসীনতায় ভরা
ছিলাম আনমনা হয়ে দাঁড়িয়ে
কৃষ্ণচূড়া গাছের নীচে
হঠাৎ কোথা থেকে এলে ঝড়ের বেগে
মাথায় ছিল উসকো খুসকো চুল
পরনে ছিল অদ্ভুত ধরনের শাট
হাতে ছিল একটি লাল গোলাপ
কোন এক লগ্নে গোলাপ টা হাতে দিয়ে বললে
,এটা আমার ভালোবাসা তোমার জন্য,
ফুলটি হাতে নিয়ে অবাক দৃষ্টিতে
ছিলাম তাকিয়ে
মনে মনে কেমন যেন অদ্ভুত ধরনের অনুভূতির সৃষ্টি হচ্ছিল
অচেনা লোকের অদৃশ্য ভালোবাসা
হয়তো অনেক দিনের অপেক্ষায় ছিল হৃদয়
ঠিক কৃষ্ণচূড়া ফুলের মতো
দীর্ঘ একটি বছর অপেক্ষার পর ফোটে ফুল
খুশিতে আত্নহারা হয়েছিলে
মনের কোণে জমেছিল হাসির ফোয়ারা
সে দিনের স্মৃতিগুলো আজও ভেসে বেড়ায়
আজও অপেক্ষায় কাটে সারাদিন
কখন ফুটবে ফুল ভালোবাসার বাগানে
তোমার হাতের ছোঁয়ায় ভরে দিবে
মিলনের মহা লগ্ন টুকু অঝোর ধারায় পুষ্প বৃষ্টিতে
দু,চোখে ঝরবে খুশির ঝলকে
আনন্দে বিমোহিত হয়ে আলিঙ্গনে আবদ্ধ হবো
কোন এক গোধূলী বেলায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102