রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিয়ামতপুরে পটকার আগুনে পুড়ে ছাই খড়ের পালা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ Time View

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে কিশোরের পটকার আগুনে পুড়ে গেছে খড়ের পালা। এতে ক্ষতি হয়েছে প্রায় ৫০ হাজার টাকার।

ঘটনাটি ঘটেছে উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা গ্রামে নুরুজ্জামানের বাড়িতে। পবিত্র ঈদুল ফিতরের দিনে আনন্দের পরিবর্তে দু চোখের পানি বয়ে যাবে এমনটা আশা করিনি নুরুজ্জামান।

জানা গেছে, ঈদের দিন সন্ধ্যার দিকে একদল কিশোর পটকা ফুটানোর আগুন গিয়ে পড়ে নুরুজ্জামানের খড়ের পালায় আগুন লাগে। নুরুজ্জামান মাগরিবের নামাজ শেষে ফিরে এসে দেখে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। লোকজনের চিল্লাচিল্লিতে আশেপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে তার বাড়ি রক্ষা করেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নুরুজ্জামান প্রতিবেদককে বলেন, আমি গরীব মানুষ আমার নিজস্ব জমিজমা নাই পরের জমি বর্গা করি। এতে যা খড় পাই তা দিয়েই সারাবছর আমার ৩ টা গরুকে খাওয়ানো হয়। এখন আমার সব পুড়ে ছাই হয়ে গেছে। সারাবছর গরুকে কি খাওয়াবো বলে বার বার কেঁদে ফেলেন নুরুজ্জামান।

উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এই চৈত্রের প্রখর রোদ্রের দিনে যাতে দোকানিরা পটকা বিক্রি বন্ধ রাখেন। তাহলে অন্তত এ ধরনের ক্ষতি এড়ানো সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102