শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর আদাবর থানা শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ Time View


অথই নূরুল আমিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান আজকে রাজধানী ঢাকার আদাবর থানাধীন মাষ্টার বাড়ি আরজত আলী ভবনে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। উক্ত সাক্ষাৎ উপলক্ষ্যে উক্ত এলাকার হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এ যেন এক জন সভা মনে হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর বলেন, শহীদ পরিবার মানেই তারা শোকাহত এবং পরিবারের একজন মানুষ হারানোর বেদনা খুবই মর্মাহত করে তুলে একেকটি পরিবারকে। কথায় আছে শোকাহত কোন পরিবারকে বা সন্তান হারানো কোন পরিবারকে শান্তনা দেবার কোন ভাষা আজও সৃষ্টি হয়নি।

আমি পরম করুনাময়ের কাছে প্রার্থনা করি, আল্লাহ্ যেন এরকম শহীদ পরিবার গুলোকে শান্তি দান করেন।
এখানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ১৩ আসনের (মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর) এমপি প্রার্থী, মো: মোবারক হোসাইন, (বিশিষ্ট শিক্ষানূরাগী ও সমাজসেবক)

আরো উপস্থিত ছিলেনসমোহাম্মদ আল – আমীন সবুজ, আমীর, আদাবর থানা শাখা, ঢাকা মহানগরী উত্তর। মিশন ইন্টারন‍্যাশনাল কলেজ ও মিশন শিক্ষা পরিবারের প্রিন্সিপাল মুহাম্মদ হুমায়ুন কবির স‍্যার। এছাড়া এলাকার গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102