মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

বাগেরহাটের কচুয়ায় আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা,৪ পুলিশ আহত,গ্রেপ্তার ১৭

Coder Boss
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ Time View

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় প্রতিনিধি:

বাগেরহাটের কচুয়ায় গ্রেপ্তার হওয়া এজাহারনামীয় এক আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার গজালিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত ১৭জনকে আটক করে।

আটকদের নামে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়,১ এপ্রিল রাত ১১টার দিকে বাগেরহাটের কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আহমেদ কবিরের নেতৃত্বে গজালিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজী ও মারধর মামলার আসামি একলাছ শেখকে গ্রেপ্তার করা হয়।

এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।  

স্থানীয় গজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শিকদার জাকির হোসেন টুটুল ও সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এ হামলা করে বলে দাবি করে স্থানীয়রা। হামলায় এসআই আহমেদ কবির, এএসআই রাকিব মোল্লা ও কনস্টেবল মো. জাহিদুর রহমান এবং রঞ্জন বিশ্বাস আহত হয়।

পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে, ১৭ জনকে আটক করে। আটকরা হলেন, রিয়াজ শেখ (২৫),  আমিনুল হক (২৮),  হেমায়েত মোল্ল্যা (৫২), সাব্বির শেখ (১৯),  সোহাগ শেখ (২৩), রবিউল ইসলাম (২৭), আমিরাত হোসেন লিজন (২০),  সাকিব শেখ (১৮),  ইবাদুল সিকদার (২৬),  আবুল খায়ের সুইট (৪১),  ওমর ফারুক (৩৯),  শাওন আকন (২১), জনি শেখ (১৮), রাফি সিকদার (২১), ইয়ার হোসেন (৩২) ও  রিয়াজুল ইসলাম (২৯)। এরা সবাই ওই এলাকার বিএনপির  নেতাকর্মী।

তবে এখলাছ শেখ গজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম আহসান বলেন, এজাহারনামীয় আসামি এখলাছ শেখকে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে। ওই আসামিকে ছাড়িয়ে নেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা হামলা করে। এতে চার পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়। আটকদের নামে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102