বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মধ্যনগরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ Time View

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২ এপ্রিল বুধবার সকাল ১১টার দিকে মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এসময় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত উপজেলার ১৬ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উজ্জ্বল রায়।
এসময় কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও উজ্জ্বল রায় বলেন, এই প্রত্যন্ত এলাকা থেকে দেশের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক কঠিন ব্যাপার। এত প্রতিকূলতার পরেও যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে নিঃসন্দেহে তারা অনেক মেধাবী। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মধ্যনগর হতে যেসব শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন, তাদেরকে সংবর্ধনা দিতে পেরে আমরা খুশি। এসব শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম শেষ করে কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়বে ও মধ্যনগরকে আরো সমৃদ্ধ করে গড়ে তুলবে এটিই আমাদের প্রত্যাশা।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজিব রহমান, সুনামগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের শিক্ষক শুভঙ্কর দেবনাথ, ব্যাংকার প্রদীপ দেবনাথ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102