মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু অসুস্থ মূলহোতা আটক

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ Time View

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় প্রতিনিধি:

অভয়নগর থানা পুলিশ। বুধবার গভীর রাতে মনির হোসেন নামক ফুচকার ওই দোকানিকে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সে ঢাকুরিয়া উত্তরপাড়ার আব্দুল লতিফ মিন্টুর ছেলে। অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, গত ৩১ মার্চ ঈদের দিন অভয়নগরের দেয়াপাড়া গ্ৰামের ভৈরব নদীর পূর্ব পাড়ে মনির হোসেন নামে ওই ব্যক্তি চটপটি ও ফুচকার অস্থায়ী দোকান দেয়। নদীর পাড়ে ঘুরতে যাওয়া বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ফুচকা খায়। পরবর্তীতে গভীর রাত থেকে তারা পেট ব্যথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করে।
পরের দিন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। যার সর্বশেষ সংখ্যা ২১৩ জন ছাড়িয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও চাঞ্চল্যকর হওয়ায় ফুচকা দোকানিকে আটকে অভিযান শুরু করে পুলিশ।
সর্বশেষ বুধবার গভীর রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে ফুচকা বিক্রেতা মনিরকে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে তানজিম হোসাইন নামে একজন ভুক্তভোগী মামলা দায়ের করেন। এ মামলায় বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102