রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ, র‍্যালী ও মানববন্ধন

Coder Boss
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৭ Time View

ইছাহাক আলী, এনায়েতপুর (সিরাজগঞ্জ):

আজ সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় গাজায় গণহত্যার প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্লোবাল স্ট্রাইকে সংহতি প্রকাশ করে সকল ক্লাস, পরীক্ষা ও ল্যাব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন। এছাড়া গ্লোবাল স্ট্রাইকে সংহতি প্রকাশ করে র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিশ্ববিদ্যালয়ের ইথিকস ক্লাবের উদ্যোগে গাজায় গণহত্যার প্রতিবাদে র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। র‍্যালীটি এনায়েতপুর এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. হোসেন রেজা, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াকুব শরীফ, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আতিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর আহসানুল্লাহ হাবিব,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মু. মাহফুজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা। এসময় বক্তাগণ ফিলিস্তিনে ইসরায়েল কতৃক বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই গণহত্যা বন্ধ করার জন্য বলেন। বক্তাগণ ইসরায়েলি পণ্য বয়কট করার আহবান জানান। তারা মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের পাশে থাকার আহবান জানান। মানববন্ধনে ফিলিস্তিনবাসীর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102