মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ধ্বংসের গন্ধ- কলমেঃ তুষার আহমেদ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৬২ Time View

বোমার আঘাতে কেঁপে ওঠে নগর,
আকাশে উড়ে যায় ছিন্নভিন্ন স্বপ্নের শরীর।
মানুষ উঠে ধুলোর সাথে,
ভেসে বেড়ায় বাতাসে—
জীবনের গন্ধ নয়,
লাশের করুণ গন্ধ।

ছিন্ন কপাল, রক্তাক্ত চোখ,
শিশুদের কান্না থেমে গেছে অনেক আগেই।
কোনো প্রার্থনা পৌঁছে না এখন,
ধোঁয়ার দেওয়ালে আটকে যায় আর্তনাদ।

বাতাস ভারী, শোকের মত নিঃশব্দ,
নির্মম সময় ঠায় দাঁড়িয়ে—
জানালার পাশে, মৃত্যু গুনছে সংখ্যা।

এ কি যুদ্ধ? না কি পিশাচের উৎসব?
মানবতার চিৎকার আজ ব্যর্থ,
আকাশে শুধু ধ্বংসের কাব্য লেখা।
ভোর হয়, কিন্তু সূর্য ওঠে না আর,
আলো মানে এখন ধ্বংসের ধোঁয়া।
মাটির নিচে গুনগুন করে শোক,
জীবন খুঁজে ফেরে আশ্রয়ের ঠাঁই।

ছায়ারা ঘুরে বেড়ায় নিঃশব্দ পথে,
যেখানে ছিল হাসি, এখন কেবল ছাই।
একটা খেলনা পড়ে আছে এক কোণে,
মালিক তার চিরতরে নিখোঁজ।

কে লিখবে ইতিহাস এই রক্তের কালি দিয়ে?
কে বলবে, একদিন এখানে মানুষ ছিল?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102