বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

পাবনায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি,র চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদকের ইন্তেকাল

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ Time View

স্টাফ-রিপোর্টারঃ

পাবনা জেলার চাটমোহর পৌরসভার বালুচর মহল্লার বাসিন্দা আলহাজ্ব রফিকুল ইসলাম হেলাল (৫৬) শুক্রবার (১৩ সেপ্টেম্বর ২০২৪) সকাল সাড়ে সাতটায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন) তিনি ঘাতক ব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার বাদ আসর ঐতিহাসিক বালুচর খেলার মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে বালুচর কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি প্রায় ত্রিশ বছর ধরে চাটমোহরে ঔষুধ ব্যবসার সাথে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, চাটমোহর উপজেলা শাখা (পাবনা) এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অদ্যাবধি কয়েক বছর ধরে এ দায়িত্ব পালন করে আসছেন।
মৃত্যুকালে স্ত্রী,একপুত্র ও এক কন্যাসহ অনেক হিতাকাঙ্খী রেখে গেছেন! তিনি সজ্জন, সদালাপী ও মিষ্টভাষী ছিলেন।
তিনি চাটমোহরের বান্ধব মেডিক্যাল হলের মালিক ছিলেন।

তার মৃত্যুতে আলহাজ্ব ডাঃ এম এ মজিদ, চাটমোহরের মানবিক ডাক্তার আলহাজ্ব মোঃ শামসুল আলম, চাটমোহর বিসিডিএসের সভাপতি অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম প্রেসক্লাবের সভাপতি মোঃ হেলালুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা সহ সকল সদস্যবৃন্দ শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দান করেছেন।

পরিবেশ মানবাধিকার সংগঠন গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি বিশিষ্ট কবি-কলামিস্ট, সাংবাদিক-গবেষক, পরিবেশ মানবাধিকার কর্মী প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ ও সাধারণ সম্পাদক মুন্সি মুহাম্মদ হযরত আলী গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিবৃতি দান করেছেন।

এছাড়াও চাটমোহর রিপোটার্স ইউনিটির সভাপতি, কে এম বেলাল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফিরোজ, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন সহ সকল স্তরের সাংবাদিকবৃন্দ গভীর শোকাহত। সকলেই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও সকলের কাছে দোয়া চেয়েছেন।

এছাড়াও চাটমোহর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শরিফুল ইসলাম, পরিচালক রিপন, অপসোনিন ফার্মা লিমিটেড এর মেডিক্যাল প্রমোশন অফিসার মোঃ সবুজ আলী, গ্লোব ফার্মাসিউটিক্যালসের সিনিয়র মেডিক্যাল প্রমোশন অফিসার আশিকুজ্জামান আশিক, জিসকা ফার্মাসিউটিক্যালসের মেডিক্যাল প্রমোশন অফিসার মোঃ সানোয়ার হোসেন, অপসো স্যালাইন এর মেডিক্যাল প্রমোশন অফিসার মোঃ রাজীব সহ অনেক মেডিক্যাল প্রমোশন অফিসারগন মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102