বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নীলফামারী জেনারেল হাসপাতাল এর তত্ত্বাবধায়কের সহায়তায় আওয়ামীলীগকে পুনর্বাসনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ Time View

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী:

নীলফামারীতে আধুনিক সদর জেনারেল হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডাঃ আবু বিন হাজ্জাজ কে অপসারনের জন্য ৭২ ঘন্টা সময় দিয়েছে নীলফামারী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
গত ১০ ই এপ্রিল বৃহস্পতিবার ১২ টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতাল এর মেইন গেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
এতেই বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, তিনি বলেন নীলফামারী জেনারেল হাসপাতাল এর চিকিৎসা মান অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে,রোগীরা নিয়মিত ঔষধ পাচ্ছেন না। এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগ এবং তত্ত্বাবধায়ক এর সহায়তায় আওয়ামীলীগকে পুনর্বাসন করে আওয়ামীলীগ ঠিকাদাররাই কর্মী নিয়োগ দিচ্ছেন।তাই ৭২ ঘন্টার মধ্যে এই দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ককে অপসারণ না করলে আগামীতে কঠিন আন্দোলন হবে।
উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা শাখার সদস্য সচিব,আলিফ সিদ্দিকী প্রান্তর,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম আযম,রইছুল আলম,সাইয়েদুজ্জামান, যুগ্ম সদস্য সচিব রেজাউল ইসলাম, এবং নাগরিক পার্টির আক্তারুজ্জামান, মোস্তাকিম বিল্লাহসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102