মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল

নিয়ামতপুরে বাবার ভ্যান চুরি ছেলের নামে থানায় অভিযোগ বাবার

Coder Boss
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৪২ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম
তার আপন ছেলে তোজাম্মেল হক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গতকাল শুক্রবার নিয়ামতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অভিযোগকারী সাইফুল ইসলাম বলেন, গত রমজান মাসে তার একমাত্র উপার্জনের মাধ্যম চার্জার চালিত অটো ভ্যান তার নিজ বাড়ি থেকে চুরি হয়। ঘটনার প্রায় ১মাস পেরিয়ে যাওয়ার পর গত ১০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্যান চুরির বিষয়ে সাইফুল ইসলামের ছেলে রুবেলকে সন্দেহ করে তার কাছে জানতে চাইলে রুবেলের বড় ভাই তোজাম্মেল হক রাগান্বিত হয়ে তার বাবা সাইফুল ইসলাম সহ তার সৎমা ও সৎ ভাই মুনমুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

একপর্যায়ে তোজাম্মেলের শ্বশুর মোর্তুজা সাইফুল ইসলাম ও তার ছোট ছেলে মুনমুনকে মারধর করে।

সাইফুলের স্ত্রী মাসুমা আক্তার বলেন, এ ঘটনার পরের দিন ১১ এপ্রিল শুক্রবার সকাল প্রায় ৭টার সময় অভিযুক্ত মোর্তুজা তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গালিগালাজের একপর্যায়ে তাকে মারধর করে।

এ ঘটনায় আজ শনিবার সকাল ১০টায় গ্রামবাসীদের কাছে জানতে চাইলে নিলা বলেন, ঘটনা যখন ঘটে তখন আমরা ছিলাম না।তবে জানা যায় অটো ভ্যান চুরিকে কেন্দ্র করে সাইফুল ও তার ছেলে মুনমুনকে রাজাপুর গ্রামের বাসিন্দা মোর্তুজা ও মাইনুল কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি করে।

অপর এক গ্রামবাসী একরামুল বলেন, এ ঘটনার পরের দিন মোর্তুজা সকালে সাইফুলের দ্বিতীয় স্ত্রী মাসুমা আক্তার এর বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে মোর্তুজার পথ আটকিয়ে মাসুমা ও তার ছেলে মুনমুন মারধর করে।

সাইফুলের ছোট ছেলে মুনমুন বলেন, গত ১১ এপ্রিল শুক্রবার সকালে তার মা মাসুমা আক্তারকে অভিযুক্ত মোর্তুজা মারধর করে, একজন মহিলা মানুষকে মারধর করা দেখে রাস্তার লোকজন মোর্তুজাকে মারধর করে।

এ ঘটনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102