শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জের পাঙ্গাসী সড়কে মরা গাছ ও মরা ডালের কারণে যেকোনো মূহুর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ Time View
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী টু ধানগড়া আঞ্চলিক সড়কের ওপরে হেলে থাকা শতবর্ষে মরা গাছ ও মরা ডালের কারণে দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। যেকোনো মূহুর্তে ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দূরঘটনা। বারবার বিভিন্ন পত্র-পত্রিকায় দূরঘটনার আশংকার কথা তুলে ধরা হলেও এ নিয়ে কারো মাথা ব্যাথা নেই বলেই মনে করছেন এলাকাবাসী। এ সড়কে যাতায়াত করা বেশ কয়েকজন পথচারীদের সাথে কথা হলে তারা বলেন, আমরা অত্যান্ত জীবনের ঝুকি নিয়েই যাতায়াত করছি। সব সময় ভয়ে ভয়ে থাকি কখন যেনো গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে। সরকারি নিষেধাজ্ঞা না থাকলে আমরা নিজেরাই কেটে দিতাম। এদিকে হাজার হাজার পথচারীদের কথা চিন্তা করে মরা গাছ ও মরা ডালগুলো অনতিবিলম্বে কর্তন করার জন্য উপজেলা প্রশাসন তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষণ করেছেন এ পথের হাজারো পথযাত্রী, শিক্ষার্থী ও এলাকাাবাসী। গতকাল বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধানগড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার রাস্তায় মীরের দেউলমুড়া থেকে পাঙ্গাসী বাজার পর্যন্ত শতবর্ষী প্রায় দশটি বড় এন্ট্রি কড়ি মরা গাছ ও গাছের ডাল সড়কের মাঝখান বরাবর হেলে রয়েছে। এতে করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন, শত শত শিক্ষার্থী ও পথচারীরা। উপজেলার হাটপাঙ্গাসী বাজারের স্হানীয় বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা হলে তারা বলেন, পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠের পূর্ব-উত্তর কর্ণারে হেলে পরা মরা গাছ ও মরা ডালের নিচ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত শিক্ষার্থী ও হাজারো মানুষ সহ বিভিন্ন ধরনের যানবাহন। এদিকে কোনো দূর্ঘটনা ঘটার আগেই উক্ত মরা গাছ ও গাছের মরা ডালগুলো কর্তন করা প্রয়োজন বলে মনে করেন অনেকেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102