বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

মধ্যনগরে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার বাড়ির সামনে বড়ই গাছে ঝুলে প্রেমিকের আত্মহত্যা

Coder Boss
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৭২ Time View

 

মধ্যনগর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের মধ্যনগরে প্রেমে ব্যর্থ হয়ে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। নিহত যুবক মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের কাদিপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মিস্টার নূর (২৪)।

সোমবার দিবাগত রাতে প্রেমিকার বাড়ির সামনে একটি বড়ই গাছের ডালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন ওই যুবক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল ওই যুবকের। কয়েক দিন আগে ওই মেয়ের ছবি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন ওই যুবক। ছবি পোস্ট করার পরে মেয়ের পরিবার মামলা করবেন বলে জানায়। বিষয়টি মীমাংসা করতে গতকাল রাতে দুই পরিবারের লোকজন আলোচনায়ও বসেছিলেন। তবে মেয়ের পরিবার মীমাংসা করতে রাজি হননি। তারা মামলা করবেন বলে জানিয়ে দেন। আলোচনা শেষে দুই পরিবারের লোকজন নিজ নিজ বাড়িতে চলে যান। ভোর রাতে ওই যুবককে প্রেমিকার বাড়ির সামনে একটি গাছের ডালে ঝুলে থাকতে দেখেন লোকজন। পরে পুলিশ গিয়ে ওই যুবকের লাশ নিচে নামান।

মধ্যনগর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) বিকাশ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102