বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

রাজশাহীর পুঠিয়ায় সাইবার প্রতারক মুন্নাকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ Time View

 

মোঃ মুনজুর রহমান, স্টাফ রিপোর্টার রাজশাহী:

গত ১৬ এপ্রিল বেলা ৩ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ঝলমলিয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনে রুজুকৃত মামলার আসামী মোঃ মনোয়ার হোসেন মুন্না (২৮), পিতা-মোঃ আশরাফ উদ্দীন, সাং-ঝলমলিয়া বাজার, থানা- পুঠিয়া, জেলা- রাজশাহী কে আটক করেন,

ঘটনা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ভিকটিম রাজশাহী সরকারী ডিগ্রী কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত একজন শিক্ষার্থী গত ইং-১১-০৭-২০২৪ তারিখ আনুমানিক দুপুর-০৩.৪২ ঘটিকায় বোয়ালিয়া মডেল থানাধীন যাদুঘর মোড়স্থ নাফিসা ছাত্রীনিবাসে অবস্থানকালীন উক্ত আসামী একটি জিমেইল আইডি থেকে ভিকটিমের ব্যক্তিগত জিমেইল আইডিতে একটি নগ্ন ছবি পাঠিয়ে নানা বিধ হুমকি প্রদান করে, পরবর্তীতে উক্ত আসামী বিভিন্ন নামে অসংখ্য জিমেইল একাউন্ট ব্যবহার করে ভিকটিমের ব্যক্তিগত জিমেইলে ভিকটিমের একটি এডিট করা নগ্ন ছবি পাঠায়, আসামী উক্ত নগ্ন ছবিটি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একাউন্টের মাধ্যমে ভিকটিমের পরিচিত ব্যক্তির নিকট ছবিটি দিয়ে অপপ্রচার চালায়, এছাড়া গত ৩১-০৮-২০২৪ তারিখ আনুমানিক সকাল ০৮.৫২ ঘটিকার সময় উক্ত আসামী অপর একটি জিমেইল আইডি হতে ভিকটিম এর ব্যক্তিগত জিমেইলে মেসেজের মাধ্যমে বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে,

উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে, উক্ত ঘটনায় জড়িত আসামীদেরকে চিহ্নিত পূর্বক গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে,

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার মূলহোতা সাইবার প্রতারক মুন্না কে অদ্য ১৬ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ৩.২০ ঘটিকার সময় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ঝলমলিয়া বাজার নামক এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

উক্ত আসামীকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102