শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিয়ামতপুরে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে ফিলিস্তিনে ইসরায়েলী বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে ও যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার সকল খেলোয়াড় ও সচেতন মহলের ব্যানারে খেলার উদ্বোধন করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা নিশাত আহম্মেদ প্রমূখ।

প্রীতি ফুটবল ম্যাচে নিয়ামতপুর উপজেলা একাদশ ও মান্দা উপজেলা একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে অমীমাংসিত অবস্হায় শেষ হয়। খেলায় আগত দর্শকরা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে এগিয়ে আসেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি হাবিবুর রহমান বলেন, ফিলিস্তিনে নির্মম গণহত্যা হত্যা গোটা বিশ্বকে নাড়া দিয়েছে। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের জন্য তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102