শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ কবিতাঃ কেউ হাত বাড়াক শুধু! জগন্নাথপুরের ইসহাকপুরে ‘ত্রিশ ঘর গুষ্টির’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবিতাঃ সংক্ষিপ্ত যাত্রা বিরতি

Coder Boss
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৮৮ Time View

 

কলমেঃ শাহিন আলম

ধূলিসাৎ ধ্বংসস্তুপের বিদ্রুপ পৃথিবীতে

ক্লান্তির মহাপ্রলয় বিরাজমান

হেঁটে চলেছি মৃত্যুর নিস্ক্রিয় মিছিলে

ক্ষনস্থায়ী ভূমিস্তুপে বহমান।

প্রাপ্তির খাতায় বিয়োগ থেকে বিভাজন

অমোচনীয় ভাগ্য রেখা নিয়তি

বিচ্যুত হওয়া অন্তিম সময়ের অপেক্ষায়

সংক্ষিপ্ত যাত্রা বিরতি।

গন্তব্যহীন স্টেশনে নিরন্তর ছুটেচলা

পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্যের সার্থকতায়

থেমে যাবে পৃথিবীর উগ্র কোলাহল 

হারিয়ে ফেলা জীবনের মোহনায়।

রঙচটা সৌন্দর্যের দীপ্তিমান উচ্ছ্বাসে

বহুমাত্রিক রূপ লাবণ্যে চিরস্থির

পরে রবে নগণ্য দেহের বিচিত্র ঐশ্বর্য

ছিন্ন হবে মায়ায় জড়ানো আপন নীড়।

রহস্যময় প্রাচীরে আবদ্ধ লোভ লালসায়

পার্থিব জীবনের হিসেব দর্শন

পাপ পূন্যের শুধিতে হবে সেই সব ঋণ

ভস্ম হবে চিরচেনা গর্জন।

অনাকাঙ্ক্ষিত ক্ষুদ্র জীবনের প্রয়োজনে 

রেখে যেতে পারবো না বিচরণ

কর্মফলের বাইরে স্বার্থপর এই সংসারে

ভঙ্গ হবে সংক্ষিপ্ত যাত্রার ভ্রমণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102