শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থা কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ কবিতাঃ কেউ হাত বাড়াক শুধু!

কবিতাঃ- প্রশ্ন == কলমেঃ- তুষার শর্মা

Coder Boss
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১২৪ Time View

 

সুর সঙ্গীতে, যে গুনী আজি
হইয়াছে ভীষণ মাতাল
তাঁহার কন্ঠে, সে সুর গীত
রহিবে কি চিরকাল ?

এক অন্তঃকরণে যে কবি
ধরিয়া শত রাত দিনমান
লিখিছে গদ্য, লিখিছে কাব্য
রচিয়াছে কত সুর গান ৷

কত গুনী মেদিনীর কত জ্ঞানী
রচিত তাঁহার কত গীত গাহিবে
যুগের পর যুগ, কালের পর কাল
সেকি চিরকাল রহিবে ?

নিশিথে যে প্রসূন ফোটে
মেদিনী তাঁহার সুবাসে ভরে
বিহানে কেন সুবাস প্রসূন
ঝড়িয়া সে ভূমিতে পরে ৷

ক্রমান্বয়ে যাহা গড়িতে
লাগিয়াছে শত দিনমান
এক মুহুর্তে হয়ে যায় কেন
সমূদয় অবসান ?

আছে যাহার এই ভুলোকে
প্রভূত অর্থ, বহুল কড়ি
চিরকাল কি রহিবে তাঁহার
এইরূপ বাহাদুরি ?

আজি হতে শত বর্ষ পূর্বে
এ ধরাতে ছিল যাঁহারা
কহিতে পারিবে কি হে বিধাতা
কোথা আছে অব তাঁহারা ?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102