শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ মা- কবি মারিয়াম রামলা মোহাম্মদ মনজুর আলম অনিক এর দুটি কবিতা জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থা কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কবিতাঃ খরিদদারেরা লক্ষ্মী!

Coder Boss
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৯৪ Time View

 

কলমেঃ অথই নূরুল আমিন

================

দোকানদাররা এখন আর নেই আগের ধর্মে
তারাই এখন দুর্নীতির সাথে চলে মর্মে মর্মে
খরিদদারেরা লক্ষ্মী! বলত সব দোকানি
এখন আর তা নেই, দুধেও দিয়ে দেয় পানি।।

খরিদদারেরা আজকে যেন প্রতারণার শিকার
ভেজাল পণ্য,ওজনে কম, চলছে যেন অবিচার
আজ মিথ্যা বলা, দোকানিদের অভ‍্যাসে পরিণত
লক্ষ্মীর সাথেই অলক্ষণে, সব চলছে অবিরত।।

ব‍্যবসা বাণিজ্য যারা করছে,বলছে মন ভালো না
কেমনে থাকবে মন ভালো, করলে প্রতারণা?
বাদামওয়ালা, ফেরিওয়ালা বা বড় মহাজন
সবাই আজকে অসৎ হয়ে, লক্ষ্মী করছে বর্জন।।

দিবালোকে লক্ষ্মীর সাথে এ কেমন প্রতারণা
দিন দুপুরেও করছে তারা জ‍্যান্ত ছলনা
খরিদদার আর দোকানদার অন্তরাত্মা সঙ্গী
সেখানে কি হতে পারে, প্রতারণা আর ফাঁকি?

মানুষ হয়ে কেমনে তুমি করছো এমন কাজ
নষ্ট করছো নিজের ঈমান, নষ্ট করছো সমাজ
বিশ্বাস হচ্ছে অমূল্য ধন,যদি ধরে রাখতে পারেন
লক্ষ্মীর সাথে ওসব,প্রতারণা এবার সবাই ছাড়েন।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102