বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতা:- আমার বাংলাদেশ!!

Coder Boss
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১১ Time View

কলমে:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

আমি ভালোবাসি আমার বাংলাদেশ
এখন ও হয়নি তার সৌন্দর্য দেখা শেষ!
আমি আর-ও শুনতে চাই বসন্ত আগমনে ঝরা পাতার মর্মর ধ্বনি
যে দেশে শকুনির শেন দৃষ্টি পড়ে আগষ্ট এলে, এখনই তখনই!

সাত হাজার বছর আগে সভ্য দ্রাবিড় থেকে আগত
গোবি মরুভূমির মাটিতে তৈরি হলেও চরিত্রে শংকর অনাহুত,
শাসিত হয়েছে বা বিছানা পেতেছে সেচ্ছায় অথবা অনিচ্ছায়
গুপ্ত, সেন বর্মন তুর্কী আফগান মুঘল পর্তুগিজ ইংরেজের শয্যায়!

আমরা সেই শংকর রক্তের বেঈমান বেজন্মা রোজ দেই প্রমান
পদলেহন, পশ্চাতে লাথি আমরা উপযুক্ত, যদি ভিনদেশী কেউ করে প্রদান!
তাই স্বাধীনতা বেশীদিন আমাদের পেটে সয় না
মীরজাফর মীর সাদিকের জন্ম হয়, সদা হয় আনাগোনা!

আমি কবি সব জেনে ও দেখতে চাই, বসন্তে পত্র পল্লব ঝরে পড়ে
দুঃখ বোধে আমি কাতর, কিভাবে বসন্ত আগমনে পাতাগুলো যায় মরে?
দেখতে চাই, কিভাবে নবলদ্ধ বৃক্ষ পত্র জন্ম নেয়
গন্ধরাজ মল্লিকা শিউলী কামিনী বসন্তে শোভা বাড়ায়?

নতুন পত্রোদ্গম হয়, ফুলে পাপড়ি ছড়ায়, শোভিত হয় বাহারি যৌবন
ষোড়শীর অধর পল্লব, গুন-গুন মধু আহরন, শোভিত মৌবন!
ষাড় ঋতুর হরেক রকম ফুল, গোলাপ মহুয়া বকুল
জবা কামিনী মালতী মল্লিকা মাধবী যূঁই বেলী অম্বর মুকুল!

তোমরা যত ভন্ড প্রতারক চলে যাও ইউরোপ আমেরিকা ছদ্মবেশে
আমি একা পড়ে থাকবো এই দেড় লক্ষ বর্গ কিলোমিটারের বাংলাদেশে!
প্রকৃতি আর প্রমের, উমিচাঁদ জগত শেঠ সংমিশ্রণে লিখবো কবিতা
লিখবো বাংলার দোয়েল শ্যামা কৃষ্ণ চূড়া মধুমতী পদ্মা নদীর অশ্রু গাঁথা!

গ্যালাক্সি নক্ষত্রের বিশালতায় পৃথিবী নামক গ্রহ
বিন্দুর চেয়ে বিন্দু আকার বাংলাদেশে ভূমিদস্যুর কেন এত আগ্রহ?
শতবছর আগে কবি গুরু লিখেছেন, “দুই বিঘা জমি” জমিদার কাহিনি
মহাশক্তিধর তুমি ভূস্বামী, তোমায় তো আমরা দেবতা মানি ,
আমরা নাদান শংকর জাতি, প্রতিবার নিজেরাই বিদেশি ডেকে আনি!
সারিয়ে নাও তোমার অশুভ দৃষ্টি খানি —-

বাংলার এলোমেলো সরিষা ফুলের পরাগ মাখা
বাতাস
বৃষ্টির ঝড়ো হাওয়ায় ধান গম ক্ষেতের দোলায় বসে, দেখতে দাও কবিকে উন্মুক্ত আকাশ!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102