শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থা কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ কবিতাঃ কেউ হাত বাড়াক শুধু!

নাম দিয়েছি পরাণ তোমায়

Coder Boss
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৯৫ Time View

 

কলমেঃ মুসলিমা আক্তার

মিশিনি তোমার সাথে
ভালোবেসে সবাই যেভাবে মেশে,
আমি গিয়েছি প্রাজ্ঞ আঁধারে
না-জানার টানে ভেসে।

ভাসতে ভাসতে আমরা ভিড়িনি
যেখানে নদীর তীর,
বুনোবাসনার উদ্বেল স্রোতে
আশ্লেষে অস্থির।

রচনা করেছি দুজন মিলেই
একে অপরের দ্রুতি,
কন্ঠ প্রেমের পাথরে গড়েছি
অন্ধ অমরাবতী।

মিশিনি আমি বিহবলতায়
শুক্রে-শোণিতে-স্বেদে,
আমাদের প্রেম হা হা কার যেনো
অবহেলা আর বিচ্ছেদে।

পরাণ আমার পুরে খুব
তোমার কি নেই আলো?
আমায় কেনো এমন করে
কষ্টের ধূপ জ্বালো?

তোমার জন্য মায়া লাগে
ভালোবাসার স্বরণ,
নাম দিয়েছি পরাণ তোমার
আমারই এক পরাণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102