বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

বিশ্বম্ভরপুর উপজেলা সুজনের নতুন কমিটি গঠন সভাপতি-শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক-এমদাদুল হক মিলন

Coder Boss
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ Time View

মো: শুকুর আলী,স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সুশাসনের জন্য নাগরিক সুজনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর শনিবার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারের একটি রেস্টুরেন্টে উপজেলা সুজনের সভাপতি এটিএম আজরফ’র সভাপতিত্বে সভা হয়।

বিশ্বম্ভরপুর সুজনের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সুজনের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ মহিবুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সুজনের সহ-সভাপতি শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, সুনামগঞ্জ সুজনের সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান, সুজনের সিলেট বিভাগীয় সমন্বয়ক কুদরত পাশা, বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি- স্বপন কুমার বর্মন, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক আব্দুল্লাহ আল নাহিদ, ব্যবসায়ী ইমাম হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা আরিফুল হক, সুজনের সদস্য মোবারক হোসেন ও নুর আলম, সংবাদকর্মী শফিউল আলম প্রমূখ।

অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম কে সভাপতি ও এমদাদুল হক মিলন মাষ্টার -কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট সুজনের উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102