বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতা: আমি স্রোতের উল্টো চলি

Coder Boss
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৬ Time View

এম.কে.জাকির হোসাইন বিপ্লবী।

আমার কলম
সেই স্রোতের বিরুদ্ধে কথা বলে,
যেই স্রোত
জনতার ভিটা- বাড়ি ভেঙ্গে চলে।

যেই স্রোত বাবার জন্য দীর্ঘশ্বাস
আর মায়ের জন্য আর্তনাদ,
আপন ঠিকানায় চলে যায় সে
ভেঙ্গে নিয়ে যায় সকল বাঁধ।

যেই স্রোত
নিজের স্বার্থ খুঁজতে গিয়ে,
কোটি মানুষের প্রাণ কেড়ে নেয়,
আমার কলম
সেই স্রোতের বিরুদ্ধে কথা বলে।

অনেকে আবার আমাকে প্রশ্ন করে
তুমি কেনো স্রোতের উল্টো চলো?
জবাবে আমি হেসে বলি,
স্রোতের গতিতে ভেসে যায় লাশ
তার কি জবাব আছে বলো?

আমি তো জলজ্যান্ত একজন মানুষ,
লড়াই করেছে মায়ের গর্ভে
দেখেছি দুনিয়ার আলো,
সুস্থ মস্তিষ্ক রয়েছে আমার
খুঁজতে ভালো আর কালো।

জন্ম মৃত্যুর মাঝখানে রয়েছে
সফলতার স্বপ্ন,
সঠিক চিন্তা না করিলে
কিভাবে চিনবো রত্ন?

স্রোতের গতিতে চলতে গিয়ে
পরতে পারি বিপদে,
বাঁচার জন্য চলছি আমি
স্রোতের উল্টো পথে।

সাগর কিংবা ভয়ানক নদীতে
স্রোতের হবে সমাপ্ত,
স্রোতের গতিতে চলতে গিয়ে
হবো আমি বিপদগ্রস্ত।

তাই তো বলছি শোনো,
সেই স্রোত ভয়ানক রুপে সাধারণ মানুষের
প্রতিটা করে থাকে বেশি,
সেই স্রোতের বিরুদ্ধে ধরতে কলম
আমি ভালোবাসি।

আমি স্রোতের উল্টো চলি
সত্য ন্যায়ের কথা বলি,
দেশের স্বার্থে কাব্য লিখে
কলমের কালি হয় কামানের গুলি।

আমি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার
সকল তাবেদার হয়ে যাও হুশিয়ার,
আমি উন্মাদ, আমি উম্মাদ-
সত্যেরে নেশায় হয়েছি মাতাল
পথ খুঁজে পাই নাকো পালাবার।

আমি অবসর নিতে চাই কলম যুদ্ধ থেকে
বিবেকের কাছে আমি দায়বদ্ধ,
প্রান্ত হৃদয় নিয়ে যাই যখন বিশ্রামে
তখনই হই আমি প্রশ্নবিদ্ধ।

সে যেনো এসে অদৃশ্য রূপে
ধিক্কার দিয়ে বলছি আমি পরাজিত,
হতাশাগ্রস্ত হৃদয় হক বাতিলের লড়াইয়ে
আমার কলম করেছে মাথা নত।

বিদ্রোহী কন্ঠ তখনেই জেগে উঠে
বজ্র ধ্বনিতে হয় রূপান্তরিত,
আমি নজরুলের চেতনায় উজ্জীবিত সৈনিক
আমি নহে পরাজিত।

এম.কে. জাকির হোসাইন বিপ্লবী।
কবি,সাহিত্যিক ও সাংবাদিক ঢাকা- বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102