শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

কবিতা- অর্থ-বিত্ত,রূপ ও গুণ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৭২ Time View

কলমে- আফজাল হোসেন

অর্থ-বিত্তে সদা কাউকে যায়না বেঁধে রাখা,
কর্কশতা-রুঢ় আচরণে অর্থ -বিত্ত বৃথা!
যতই তোমার ধন-দৌলত,বিত্ত-বৈভব থাক,
সবাই তবু তোমার কাছে পাতে না কভু হাত!
কত বিত্তশালীকে আমি দেখেছি নিজের চোখে,
পাশে তার কেউ নেই, নিঃসঙ্গ দিন কাটে!

রূপ দিয়েও সর্বদা কাউকে যায়না বশে রাখা,
রোগে,শোকেও রূপের তো পড়ে যায় ভাটা!
একটু বয়স, একটু ক্লান্তি, আর কিছু অবহেলা—
রূপের আলো নিভে যায় একদিন সন্ধ্যা বেলা!

অর্থ দিয়ে যেমন কাউকে ভুলানো যায়না মন,
রূপের মোহেও বশে রাখা যায়না বেশিক্ষণ।
রূপ ও অর্থ সবই ব্যর্থ,না থাকে যদি গুণ,
গুণী মানুষ সবার মনে জ্বালায় মায়ার আগুন!

গুণ এক অমূল্য ধন, মহা অলংকার,
রূপ আর বিত্তে কখনোই তুলনা হয়না তার!
গুনীজন ধনী কেও বশে রাখতে পারে,
রূপসীকেও গুণ ও জ্ঞানে পারে মন মজাতে!
গুণবান সকলের ভালবাসা পায়,
আবালবৃদ্ধবনিতার হৃদয় করে জয়!
রূপ যদি নাও থাকে, নাহি থাকে বিত্ত;
গুণ ও জ্ঞানে তবু সবার জয় কর চিত্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102