বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

বেড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জনকে ১লক্ষ টাকা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড

Coder Boss
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২০৬ Time View

 

রিফাত, পাবনা:

বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাট এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মোহাম্মদ ছানোয়ার হোসেনকে ১ লক্ষ টাকা
ও মোঃ ফরিদুল ইসলামকে অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৬টার সময় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো :মোরশেদুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যগণ।

বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় বেড়া উপজেলার আমিনপুর থানার মৃত মজির উদ্দিন মৃধার ছেলে মোহাম্মদ ছানোয়ার হোসেন(৪৫)কে ১ লক্ষ টাকা জরিমানা ও  টাঙ্গাইল জেলার কালিহাতী থানার গোয়ালামারি গ্রামের আবু বক্করের ছেলে মোঃ ফরিদুল ইসলামকে অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত

এ ব্যাপারে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো :মোরশেদুল ইসলাম বলেন, বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে তাদের এবং জনস্বার্থে মোবাইল কোর্ট এর অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102