বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

নিয়ামতপুরে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Coder Boss
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১১১ Time View

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

সম্প্রতি গাছকাটাকে কেন্দ্র করে হত্যার প্রতিবাদ এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে নওগাঁর নিয়ামতপুরে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।

আজ রবিবার বেলা ১১টার দিকে থানার সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মৃত শরীফুলের বোন মোর্শেদা, শরিফুলের ছেলে কুদ্দুস, স্ত্রী শাহনাজ, আজিজুলের ভাই ফজলুর রহমান, ছেলে ফারুক, গ্রাম বাসী নাজমা, শারমিন খাতুন প্রমূখ।

বক্তারা বলেন, হত্যা মামলার মূল আসামী লালচানসহ সকল সদস্যদের সহযোগিতায় পরিকল্পিতভাবে হত্যা করেছে।

এ ঘটনায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারের দাবি জানান তারা।

অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার দিনেই ১২ জন আসামি ধরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও গত শুক্রবার দিবাগত-রাতে একজন আসমিকে ধরতে সক্ষম হয়েছি। তাছাড়া জড়িত আসামি ধরার জন্য সার্বিক চেষ্টা অব্যহত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102