বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতা: প্রতীক্ষিত নারী – কলমে: জাকির আলম

Coder Boss
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ Time View

চৈতী রোদে পোড়া উত্তপ্ত অনুভূতির প্রমত্ততা
এখানেই থেমে গেছে গৌরিপুর জংশনে।
শ্যামলিমার বুক চিরে তোমার আগমনে
উড়ছিলো মন শিখিনী দখিনা প্রভঞ্জনে।

প্রতিদিন তোমাকে দেখার উদগ্রীব প্রতীক্ষায়
চেয়ে থাকি আনমনে নিকুঞ্জের করিডোর।
চিরন্তন বন্ধনে তোমাকে জড়াবো বলে
অভিপ্রায়ে মিশে থাকি কাটে না যে ঘোর।

মাটি ও মানুষের ঔরসে জন্মান্তর আবর্তন থেকে
তোমাকে নিয়ে যাবো আদিমতার যুগে।
ধ্বংসাত্মক পৃথিবীর অভিশপ্ত নগরী ঘেঁষে
তুমি আমি ছুটে যাবো নিগূঢ় ভালোবাসা যোগে।

অনাগত স্বপ্ন ও সমৃদ্ধির নিটোল ছোঁয়ায়
তোমাতেই গড়বো আমার দ্বিতল বাড়ি।
উজান ঘাটে তরী বেয়ে ভেসে যাওয়ার প্রাক্কালে
সজ্ঞানে বলে দিবো তুমি আমার বহুল প্রতীক্ষিত নারী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102