শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

কবিতা: ঈদের খুশি

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১২৪ Time View

লেখক: মীর ফয়সাল নোমান

বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল ফিতর,
রমজান শেষে এলো খুশির অবিরত নির্ঝর।

বন্ধুদের সাথে ঘুরবো, যাবো নানী-মামার বাড়ি,
ঈদের আনন্দ ছড়িয়ে দেবে খুশির আলোকধারী।

ঈদ মানে খুশি, ঈদ আনন্দময়,
সবার হৃদয়ে এনে দেয় সুখের আবেশময়।

ঈদ আসে গরিব-দুঃখীর সুখ ভাগাভাগি করে,
ভালোবাসায় মিলি সবাই, চলি একসাথে ধরে।

কিসের অহংকার, হে মানুষ, আজকের এই দিনে?
মারামারি নয়, থাকুক শুধু ভালোবাসার গানে।

ভুলে যাই সব শত্রুতা, আসুন হাত বাড়াই,
এক মুহূর্তের আলিঙ্গনে শান্তির পথ সাজাই।

ধনী-গরিব সবার সাথে মিশে যাক আনন্দের সুর,
একসাথে বলি, ঈদ মোবারক, হোক হৃদয় নূর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102