মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

মে দিবসের অঙ্গীকার

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৫৪ Time View

কলমেঃ সাহেলা সার্মিন

কাজ করে খায় যারা
লোকে বলে শ্রমিক তারা,
কাজ তো সবাই করে
তবুও তারা প্রভুর কাছে হারে।

এই হেরে যাওয়া শিকাগোর
কত শত শ্রমিক ভাই
নিজেদের অধিকার আদায়ে
কেউ কেউ প্রাণ দিয়েছিলো তাই।

সেই থেকে শ্রমের মূল্য দিচ্ছে
ঠুনকো ক্ষুদ্র প্রভুরা,
তারপরেও আজও ঠকছে শ্রমিক
মালিকেরা করছে পাঁয়তারা।

কোনও কাজ ছোটো নয়
সবার সব কাজের দরকার,
এদের ছাড়া যত বড় আমিরই হোক
পারবেনা চলতে একবার।

কৃষক ছাড়া কীভাবে বাঁচবো
ভেবেছ কেউ কখনও?
দু’দিন না খেয়ে থাকলে বোঝা যায়
কৃষক কতো কষ্টে ফলায় অন্ন।

বিবস্ত্র হয়ে কখনও যায়না চলা
নিজেকে সুন্দর করতে
গার্মেণ্টস কর্মীর নেই কোন তুল্য
তবুও দিতে চাইনা তার মূল্য।

চর্মকারের সাহায্য ছাড়া
চলতে হবে পাদুকাহীন,
তবুও বুঝতে চাইনা আমরা
এদের কাছে কতটা ঋণ।

রাজমিস্ত্রী ও সুতোর করে
ঘর দরজা নকশা ও অট্রালিকা,
বাড়ি-ঘর ছাড়া থাকবো কী গাছ তলায়?
মূল্য দিতে দরাদরি করি দৃষ্টি করে বাঁকা।

এমনি কত শত কাজ
করতে এদের নাই কোন লাজ,
না করলে আমরা পড়বো বিপদে
তাদের ন্যায্য মূল্য দিলে বিপদ উদ্ধারিবে।

আজ এই শ্রমিক দিবসে
সবাই করি অঙ্গীকার,
শ্রমিকের ন্যায্য মূল্যে হবো বাঙ্ নিষ্ঠ
দিয়ে দেবো আগে ঘাম শুকাবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102