শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

নূরুন্নাহার নূর এর একগুচ্ছ কবিতা

Coder Boss
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১২১ Time View

 

তোমার প্রতিক্ষায়

আজও তোমার প্রতিক্ষায় চেয়ে আছি।
আজও আমি আশা ছাড়িনি।
তুমি আমার আশার আলো।
তুমি পারো আমায় রাখতে একটু ভালো।
তোমার ঈঙ্গিতে প্রচন্ড বেগে আসা ঝড়ও একদম শীতল হয়ে যায়।
তুমি চাইলে আকাশ মাটি এক হয়ে যেতে পারে?
তোমাতেই চাইবো তাই বারে বারে,ক্ষণে ক্ষণে।
আজও তোমার প্রতিক্ষায় চেয়ে আছি।
তুমি আসবে ভালোবাসবে,কাছে বসবে এক চিলতে হাসি হাসবে।
আমি দেখবো না কিন্তু বুঝতে পারবো।
আমার মন তখন খুশিতে ভাসবে।
তখন আমি সুখের পরশ পাবো এ মনে।
বেঁচে আছি তোমারই দয়ায়।
আবার স্বপ্ন পূরণ হবেই তোমার ঈশারায়।
তুমি ঝড়-ঝঞ্ঝা, আকাশ বাতাস রৌদ্র পানি নিমিষেই করে দাও একাকার।

মুখে মধু

মুখে মধু অন্তরে বিষ
থাকে মুখোশ নিয়ে,
ভালোবেসে যত্ন করে
আপন বেড়া দিয়ে।

আসলে তো আপন সাজে
মুখোশধারী লোকে,
মুখের উপর মিষ্টি কথায়
ছুরি বসায় বুকে।

খেলছে কতো রঙের খেলা
এই ধরণীর তরে,
অকৃতজ্ঞ কিছু মানুষ
জন্মায় ঘরে ঘরে।

ঘরের শত্রু বিভীষণ যে
চিনবে কেমন করে,
দেখছি আবার আগলে রাখছে
তাঁরাই বুকে ধরে।

কার মনেতে কীসের বসত
মুখোশ দিয়ে ঢাকা,
এমন করেই চলছে রে ভাই
সবার ভাগ্যের চাকা।

অসৎ পথে

অসৎ পথে চলার মাঝে
মিলে না’কো শান্তি,
ক্রমেই আসে জীবন নাশে
শুধুই যে ভুল ভ্রান্তি।

গায়ের ময়লা পরিষ্কার হয়
ধুইলে সাবান দিয়ে,
মনের ময়লা যায় যে সদাই
ধ্বংসের পথে নিয়ে।

যতই করবে ছল চাতুরী
শুধুই পাবে ব্যথা,
জেনে রেখো সব মানুষে
এটাই আসল কথা।

সৎ সাহসে আগাও যদি
সম্মুখ পানে চেয়ে,
সুখে থাকবে ভাসবে না’কো
চোখের জলে নেয়ে।

চলতে পথে ভয় পেয়ো না
সুখ পাবে তা সত্যি,
দুই জীবনেই ভালো থাকবে
মিথ্যে নয় এক রত্যি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102